এলোমেলো কথা
এই ব্লগটা খুলেছি নিজের মনের কথা লিখতে। গত কয়েক মাস যাবৎ আমার মন খুব অস্থির হয়ে আছে। আব্বু মারা যাবার পর থেকে আমার পৃথিবী একদম অন্ধকার হয়ে গেছে। আমার ধারণা আমার মাথায় সমস্যা দেখা দিচ্ছে। যদিও বাইরে থেকে দেখে কিছু বোঝার উপায় নেই। দিব্যি খাচ্ছি-যাচ্ছি, শাড়ি পরে বেড়াতে যাচ্ছি। কিন্তু কোন কাজ করতে পারছি না। মন লাগিয়ে ভেবে কিছু করতে হলে পারছি না। অফিসের কোন কাজ ঠিকমতন করতে পারছি না। কেউ বুঝতে পারছে না, পারার কথাও না। মধ্যবিত্তের এই সমস্যা। পেটভরা আবেগ, কিন্তু আবেগ দেখানোর কোন সুযোগ নাই। আমার স্বামী আমাকে বলে আমি হুমায়ূন আহমেদের উপন্যাসের নায়িকা। অস্বীকার করবো না, আমি একদম সেরকমই আবেগী এবং খেয়ালী। বেঁচে থাকবো দুই দিন, নিজের পৃথিবী যদি উপভোগ না করলাম তাহলে জীবনের মূল্য কি! যাই হোক, যা বলছিলাম সেই কথায় ফেরত যাই। গতকাল আম্মুর ওখানে গেলাম। আমার ভাই আমাকে বললো, আপু তোমার মন খারাপ কেন? আমি একটু চিন্তা করলাম। আমার মন কেন খারাপ। কোন নির্দিষ্ট কারণ নাই কিন্তু। শুধু মন খারাপ। একজায়গায় বসি তো বসে থাকি, রাতে ঘুমাই না, তাকিয়ে থাকি। এরপর একসময় ঘুম আসে। সকালে দ...